Home জাতীয় অপরাধ গাজীপুরে জব্দ হলো ভয়ানক যে মাদক
অপরাধ

গাজীপুরে জব্দ হলো ভয়ানক যে মাদক

Share
Share

গাজীপুরের টঙ্গী থেকে ভয়ানক মাদক কেটামিনের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। খাকি রঙের কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া গেলে রাসায়নিক পরীক্ষায় জানা যায়, সেগুলোতে দ্রবীভূত অবস্থায় লুকানো ছিল ৬ দশমিক ৪৪ কেজি কেটামিন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালানটি ইতালিতে পাচারের চেষ্টা হচ্ছিল।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক হাসান মারুফ এসব তথ্য জানান। এ ঘটনায় চাঁদপুরের মতলব থেকে মাসুদুর রহমান জিলানী (২৮) এবং ফরিদপুরের সালথা উপজেলার আটঘর বাজার থেকে আরিফুর রহমান খোকা (৪৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির ব্যাখ্যায় বলা হয়, কেমিক্যাল ইমপ্রেগনেশন নামক বিশেষ কৌশলে তোয়ালে বা কাপড়কে মাদকের দ্রবণে ভিজিয়ে শুকিয়ে ফেলা হয়। ফলে মাদক ফাইবারে মিশে গিয়ে কাপড়টি দেখতে স্বাভাবিক মনে হয়। পরে বিশেষ ল্যাব প্রসেসে কাপড় থেকে পুনরায় মাদক উত্তোলন করা হয়। আন্তর্জাতিক চক্র এই পদ্ধতি কেটামিন, হেরোইন ও কোকেন পাচারে ব্যবহার করে থাকে।

সংস্থাটি জানায়, কেটামিন একসময় অস্ত্রোপচারে অজ্ঞান করার ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি ভয়ানক মাদক হিসেবে পরিচিত। বিশেষ করে ‘পার্টি ড্রাগ’ হিসেবে এর অপব্যবহার বেড়েছে। স্বল্পমেয়াদে কেটামিন বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা তৈরি করে, আর দীর্ঘমেয়াদে কিডনি ও মূত্রথলির ক্ষতি, মানসিক সমস্যা এবং মারাত্মক আসক্তির ঝুঁকি তৈরি করে।

ডিএনসির মহাপরিচালক বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচারের এ ধরনের কৌশল প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে। গ্রেপ্তার দুইজনের জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে, যাদের আইনের আওতায় আনা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর...

Related Articles

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ...

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী...