Home আঞ্চলিক গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ কলেজছাত্রী
আঞ্চলিকজাতীয়রাজনীতি

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ কলেজছাত্রী

Share
Share

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন মুক্তা আক্তার নামে এক কলেজছাত্রী। পরে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাকে।

বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় বুধবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। আহত মুক্তা আক্তার (১৮) গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার নান্টু মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

গাজীপুরের ভোগড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার ৭ তলা ভবনে গ্যাসের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়।

ভবনের দরজা-জানালা বন্ধ থাকায় নির্গত গ্যাস বের হতে পারেনি। ভোরে মুক্তা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা-জানালা উড়ে যায় এবং ঘটনাস্থলে গুরুতর আহত হন মুক্তা আক্তার। তিনি আরো বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...