Home আঞ্চলিক গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share
Share

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের মালিকানাধীন ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গুদামের সব ঝুট মালামাল পুড়ে যায় এবং ভিতরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণেগাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের মালিকানাধীন ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গুদামের সব ঝুট মালামাল পুড়ে যায় এবং ভিতরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে । রাত গভীর হওয়া ও গুদামে বিপুল পরিমাণ দাহ্য ঝুট থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে, যা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার কিছু পর হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দৌড়ে গুদামের দিকে ছুটে যান। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গুদামের চারদিক গ্রাস করে। স্থানীয়দের দাবি, গুদামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা খুবই সীমিত ছিল, যা আগুন ছড়িয়ে পড়ার গতি আরও বাড়িয়ে দেয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে কিছুই করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।” গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, “আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গুদামের ভেতরে প্রচুর পরিমাণ দাহ্য ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। ”
তিনি আরও বলেন, “আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই বলা সম্ভব নয়।”

গাজীপুর ও শ্রীপুর এলাকা দেশের অন্যতম শিল্পঘন অঞ্চল। এখানে পোশাক শিল্প, ছোট কারখানা, গুদাম ও ঝুট ব্যবসা ব্যাপকভাবে বিস্তৃত। এসব স্থাপনায় অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রতিনিয়ত থেকেই যায়। আগেও বিভিন্ন সময়ে ঝুট গুদাম ও কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয়...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা। দলিল লেখক, নকলনবীশ ও দালাল সিন্ডিকেটের...

Related Articles

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। লটারি পদ্ধতির কারণে...

নৈতিক শিক্ষা জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের

দেশে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক...

সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার

জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত (অ্যালাউড) নয় বলে জানিয়েছেন স্পিকার...