Home আন্তর্জাতিক গাজায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩ ইসরায়েলি সেনা।
আন্তর্জাতিক

গাজায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩ ইসরায়েলি সেনা।

Share
Share

সোমবার (২ জুন) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় সামরিক অভিযানের সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে তিন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (৩ জুন) টাইমস অব ইসরায়েল তাদের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে।

নিহত তিন ইসরায়েলি সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০) এবং স্টাফ সার্জেন্ট ওমের ভ্যান গেল্ডার (২২)।

নিহত সৈন্যরা সকলেই কর্মরত ছিল গিভাতি ব্রিগেডের রোটেম ব্যাটালিয়নে। জাবালিয়ায় বিস্ফোরণের সময় তারা ৯ম আর্মার্ড ব্যাটালিয়নের অধীনে একটি প্লাটুনে কাজ করছিল।

ইসরায়েলি বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে, জাবালিয়ায় মাটিতে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে আহত হন পাঁচজন সেনা পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। আহত অন্য দুই সেনার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

এই তিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে, গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৩ জনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর...

Related Articles

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি জামিনে মুক্ত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানিকে জামিনে...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...