Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালানো হয়েছে
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালানো হয়েছে

Share
Share

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা ‘আল-কুদস ব্রিগেডস’ এক বিবৃতিতে জানায়, দক্ষিণ গাজার একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে  মিসাইল হামলা চালিয়েছে তারা, যা সরাসরি লক্ষ্যভেদ করেছে।

আল-কুদস ব্রিগেডস আরো জানায়, ‘মার্টায়ার আবু আলি মুস্তাফা ব্রিগেডস’–এর সঙ্গে যৌথভাবে খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সমাবেশে মর্টার শেল নিক্ষেপ করেছে তারা। এই ব্রিগেডটি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিইএলপি)-এর সামরিক শাখা।

বিবৃতিতে আরো বলা হয়, খান ইউনিস শহরের কেন্দ্রে ধ্বংস করা হয়েছে একটি ইসরায়েলি ট্যাংক, যা দখলদার বাহিনীর ফেলে যাওয়া সামরিক যন্ত্রপাতির ভেতর পুঁতে রাখা বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়।আল-কুদস ব্রিগেডস বলেছে, এই সব হামলা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অংশ।

বিশ্লেষকরা মনে করছে, গাজায় চলমান সংঘর্ষের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর এই ধরনের সঙ্ঘবদ্ধ প্রতিরোধ অভিযান ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর চাপ সৃষ্টি করছে । যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ ।
সূত্র: মেহের নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...