Home জাতীয় অপরাধ গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন

Share
Share

সেনাবাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ আটক করেছে ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে।  গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ সব উদ্ধার করে।

আটককৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ও ভাইভাই ব্যবসায়ী সমিতির পরিচালক আজাদ মিয়া (৫২), আলেছ উদ্দীনের ছেলে মোশাররফ হোসেন (২৮), মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬১) ও আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ছোটন (২৪)। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। আজাদ মিয়া ও মোশাররফ হোসেন সম্পর্কে জামাই-শ্বশুর এবং আসাদুল ইসলাম ও মেহেদী হাসান পিতা-পুত্র।

জানা যায়, গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত ৯টায় হীরকপাড়া এলাকার ভাই ভাই ব্যবসায়ী সমিতির ঘরের পাশে অভিযান চালায়। সেখানে রাতভর মাটি খুঁড়ে উদ্ধার করে ৩৬টি বড় রামদা, ৪টি চাইনিজ কুড়াল, ১টি নকল পিস্তল, ৩৭ পিস ইয়াবা, ৯টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ।

এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনী। এই অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। গোবিন্দগঞ্জ থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...