Home জাতীয় অপরাধ খুলনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে ব্যবসায়ী
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

খুলনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে ব্যবসায়ী

Share
Share

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী। মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে সোমবার (২১ জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে জাকির হোসেকে। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মশার কয়েলের ডিলার শীপ ছিলো জাকিরের। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে তা। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...