Home জাতীয় খিলগাঁওয়ে উদ্ধার হয়েছে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
জাতীয়দুর্ঘটনা

খিলগাঁওয়ে উদ্ধার হয়েছে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

Share
Share

খবর পাওয়া গেছে,রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় তানিশা আক্তার লাইজু (২১) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি । অচেতন অবস্থায় রোববার (৬ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

তানিশা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় স্বামী ফয়সাল আহমেদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

তানিশার বাবা মুজিবুর রহমান বলেন,  তেজগাঁও মহিলা কলেজে অনার্সে লেখাপড়া করতেন তানিশা। গতরাতে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে নিজের ঘরে গিয়ে তানিশা দরজা বন্ধ কর ফাঁস দেন । পরে খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে রুমের দরজা খুলে দেখি তানিশা নামের ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এসআই আল আমিন আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...