Home জাতীয় খালেদা জিয়ার কিছু হলে সংকটে পড়বে দেশ : গয়েশ্বর
জাতীয়রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে সংকটে পড়বে দেশ : গয়েশ্বর

Share
Share

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, “খালেদা জিয়ার কিছু হলে দেশ সংকটে পড়বে।”

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরনগর হাইস্কুল মাঠে সনাতনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন,“গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া ৪০ বছর সংগ্রাম করেছেন। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। হাসিমুখে কারাগার বরণ করলেও অসুস্থ অবস্থায় কারাগার থেকে বের হয়েছেন। যথাসময়ে উন্নত চিকিৎসা পেলে আজ তার এ অবস্থা হতো না।”

তিনি আরও দাবি করেন,“খালেদা জিয়া জাতির বটবৃক্ষ, যার ছায়ায় আমরা স্বস্তি পাই। আজ তার যদি কিছু হয়ে যায়, দেশ সংকটে পড়বে। ভোটের আনন্দ মুছে যাবে।” বিএনপির এই নেতা বলেন,“ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। আর যা আছে তা সাম্প্রদায়িক শক্তি। দেশের মানুষ ফ্যাসিবাদীর অত্যাচার দেখেছে, কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরও ভয়াবহ। আজ সেই শক্তি দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তৎপর।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,“এ নির্বাচন শুধু এমপি বানানোর নয়। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক পরিবর্তন আনতে হবে। দারিদ্র্য, বৈষম্য ও ধর্মীয় বিভাজন দূর করে সাম্য ও ন্যায়বিচারের রাষ্ট্র গঠন করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশজুড়ে সৃষ্ট একটি...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’ দেখিয়ে দায়ের করা মামলায় তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায়...

Related Articles

দেশে চরম জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা: যেকোনো সময় বন্ধ হতে পারে সব পেট্রোল পাম্প

দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় চরম অস্থিরতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে যেকোনো সময়...

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিয়ের একদিন আগে প্রকৌশলী বরের অকাল মৃত্যু

বিয়ের সানাই বাজার কথা ছিল যে বাড়িতে, সেখানে এখন চলছে স্বজনদের বুকফাটা...

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে...

ফেসবুক পোস্টে রাজারহাটে সংঘর্ষ আহত ছাত্রদল নেতা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে...