Home আঞ্চলিক খাগড়াছড়িতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খাগড়াছড়িতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশুর

Share
Share

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে মো. সাইমন (৮) নামের এক শিশুর । বুধবার দুপুরে দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের মাইনী নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু মো. সাইমন, জেলার দীঘিনালা উপজেলার আল-কোরআন একাডেমীর ছাত্র এবং কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. খোরশেদ আলম ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর সাইমন তার ছোট ভাইসহ নদীর পাশে তাদের চাচার সাথে দেখা করতে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় ছোট ভাই সাইমের একটি জুতা নদীতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় বড় ভাই সাইমন। একপর্যায়ে শিশু সাইমন স্রোতের মধ্যে ভারসাম্য হারিয়ে তলিয়ে যায় পানিতে ।

তখন তার ছোট ভাই সাইম আতঙ্কে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করতে থাকে। ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মাইনী ব্রীজ সংলগ্ন নদীর আংটির পাশে মৃত অবস্থায় উদ্ধার করেন শিশু সাইমনকে।

দীঘিনালায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশু সাইমনকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...