Home Health কেউ আর টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: তাসনিম জারা
HealthNCPজাতীয়রাজনীতি

কেউ আর টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: তাসনিম জারা

Share
Share

চিকিৎসা যেন আর কারও জন্য বিলাসিতা না হয় , বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হয়—এই প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য প্রকট। মানুষ হাসপাতালে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। আমরা এমন একটি সেবা চালু করতে চাই, যেখানে অ্যাম্বুলেন্সেই শুরু হবে জীবন রক্ষাকারী চিকিৎসা। তিনি জানান, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যতথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় পরীক্ষা কমানো যায়, ভুল চিকিৎসার ঝুঁকি হ্রাস পায়। প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে শক্তিশালী, মানসম্পন্ন ও ঘরদোরের কাছাকাছি। মানসিক স্বাস্থ্যসেবাও জাতীয় অগ্রাধিকারে থাকবে।

দেশের বিভিন্ন অঞ্চলে হৃদরোগ, ট্রমা ও অন্যান্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “চিকিৎসার অভাবে যেন কেউ প্রাণ না হারায়।”

অর্থনীতিকে কল্যাণমুখী করে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “কেবল খেয়ে-পরে বাঁচার জন্য নয়, মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কর ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ধনী-গরিবের বৈষম্য কমানো হবে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “এই প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন, পরিবর্তনের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের বারবার অবমূল্যায়ন করা হচ্ছে। তরুণদের স্বপ্নকে লালন করতে হবে—না হলে জাতি আবার সংকটে পড়বে।”

তিনি জানান, এনসিপি এমন রাজনীতি চায় যেখানে তরুণ, নারী ও প্রবাসীরাও সমানভাবে অংশ নিতে পারেন। “প্রবাসী ভাইয়েরা ভোটাধিকার চায়—আমরা সেটা নিশ্চিত করব। এমন রাজনীতি করবো যেখানে সব নাগরিকের অধিকার সমুন্নত থাকবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...