Home জাতীয় কুয়াকাটায় ধরা পড়ল বিরল ও বিষাক্ত ‘লায়নফিশ’
জাতীয়

কুয়াকাটায় ধরা পড়ল বিরল ও বিষাক্ত ‘লায়নফিশ’

Share
Share

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। স্থানীয় জেলে আব্দুল মান্নান মাঝির জালে সোমবার (৩ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। মাছটি মহিপুর মৎস্য বন্দরের একটি আড়তে আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা এবং আকর্ষণীয় রূপ দেখে মানুষ ভিড় করেন। কেউ একে ‘বাঘা মাছ’ আবার কেউ ‘রাওয়া মাছ’ নামে চেনেন।

জেলে মান্নান মাঝি জানান, পরশু তিনি কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই সুন্দর রঙিন মাছটি ধরা পড়ে। তিনি জানান, দেখতে সুন্দর হলেও পরে জানতে পারলেন মাছটি অনেক বিষাক্ত। মুন্নি ফিশ ম্যানেজার হিরন বলেন, প্রথমে তিনি এটিকে সাধারণ মাছ মনে করেছিলেন। পরে দেখেন মাছটির রঙ অদ্ভুত এবং পাখনাগুলো কাঁটার মতো। তখনই তিনি অনুমান করেন, এটি বিরল প্রজাতির লায়নফিশ।

বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে বসবাস করে। এটি অত্যন্ত দক্ষ শিকারি এবং ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। তবে এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো পাখনায় থাকা বিষ। পাখনা স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া ঘটতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, লায়নফিশের পাখনায় বিষ থাকায় জেলেদের জন্য এটি বিপজ্জনক। অসতর্কভাবে ধরলে কাঁটার প্রভাব মারাত্মক হতে পারে। তাই এই মাছ ধরার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...