Home আঞ্চলিক কুমিল্লায় মা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় মা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

Share
Share

কুমিল্লা সদর উপজেলার বসন্তপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ জানানোর কারণে মা-ছেলেকে এক প্রতিবেশী ছুরিকাঘাতে হত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুর গ্রামের কামাল দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে তার প্রতিবেশী বিল্লালের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সকাল বেলায় বিল্লাল আচমকা ধারালো ছুরি দিয়ে কামালকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই কামাল নিহত হন।

হামলার সময় কামালের মা এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা বলেন, “মায়ের পেট ফেটে নড়িভুঁড়ি বের হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।” কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং হামলাকারী বিল্লালকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...