Home আঞ্চলিক কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণহানি ঘটেছে দুই স্বজন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণহানি ঘটেছে দুই স্বজন

Share
Share

কুমিল্লায় সৌদি প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত হয়েছে রুবেলের বড় ভাই বাবুল ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া।

শনিবার (০৫ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর (বাতিশা) নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের বাসিন্দা বলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের রুবেলের মরদেহ সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে নিয়ে আসা হয়। নিহত রুবেলের বড় ভাই ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া বিমান বন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন।

লাশবাহী অ্যাম্বুলেন্সটি বিকাল ৫টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছলে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মারা যান প্রবাসী রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে ওসমান মিয়া (৪০)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০)। আহত বশির মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার পর লড়ি গাড়ি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...