Home জাতীয় অপরাধ কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর মরদেহ

Share
Share

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকে পুলিশ উদ্ধার করেছে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর মরদেহ। মঙ্গলবার (১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ফেরদৌসী বেগম বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। চার সন্তানের জননী ছিলেন তিনি।

জানা যায়,  ফেরদৌসী বেগম শুক্রবার (২৭ জুন) নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি নির্জন বাগানের সেফটি ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ দক্ষিণগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...