Home জাতীয় আইন-বিচার কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
আইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

Share
Share

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আদালত নাজমুল হোসেন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে সন্তান সাবিয়া খাতুন পার্শ্ববর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এ সময় ময়শারের ছেলে নাজমুল ফুসলিয়ে ঘরের ভেতর নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে।
এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে আদালতে ময়নাতদন্ত, স্বাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে এ আদেশ দেন আদালত ।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন সরোয়ার কবির মিথুন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...