Home জাতীয় অপরাধ কুকুরের চিৎকারে প্রকাশ পেল লোমহর্ষক দৃশ্য: ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুকুরের চিৎকারে প্রকাশ পেল লোমহর্ষক দৃশ্য: ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে কসবায় মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা একটি লাল শপিং ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাগটির পাশে কয়েকটি কুকুর চিৎকার করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন পথচারী এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখেন, ভেতরে এক নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, নবজাতকের জন্ম ওই দিনই হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুটি জন্মের সময় মৃত ছিল নাকি জন্মের পর হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...