Home জাতীয় অপরাধ কিশোরগঞ্জে নিজ সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে নিজ সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা

Share
Share

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে, যেখানে মা তাহমিনা আক্তার মুন্নী তার একমাস বয়সী সন্তান নূর হাসান তোহাকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাট্টা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি তার মায়ের সঙ্গে ছিল। শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়িতে ফিরে দেখেন স্ত্রী মাটিতে শুয়ে আছে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে মা তাহমিনা একটি বালতির দিকে ইঙ্গিত করেন। বালতির পানির মধ্যে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তাহমিনা হত্যার কথা স্বীকার করেছেন, যদিও তিনি বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়েন।স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে মা তাহমিনা মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে অনেকবার কবিরাজি চিকিৎসা করানো হয়েছিল। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি
সদস্য মো. মোস্তফা বলেন,“তাহমিনার আচরণ দেখে মনে হলো তিনি মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মা অসুস্থ থাকায় পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মামলার প্রস্তুতি চলছে, এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...