Home জাতীয় কামরাঙ্গীরচরে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
জাতীয়

কামরাঙ্গীরচরে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Share
Share

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে মো. শাওন ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কামরাঙ্গীরচর বড় গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা সকাল পৌনে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাওন ইসলাম দিনাজপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীবন্দর গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর বড় গ্রাম এলাকায় ভাড়া থাকতেন।
তার বড় ভাই শাহিন ইসলাম জানান, শাওন পেশায় পাঞ্জাবির কারখানার আয়রনম্যান ছিলেন। তবে রাতের বেলায় কেন এবং কীভাবে ওই ভবনে গিয়েছিলেন, তা জানা নেই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (৭...

Related Articles

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...