Home আন্তর্জাতিক করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত হয়েছে ৫ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত হয়েছে ৫ জন

Share
Share

পাকিস্তানের করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। শুক্রবার (৪ জুলাই) করাচির লিয়ারি জেলার বাগদাদি এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লিয়ারির বাগদাদি এলাকার ফিদা হুসেন শাইখা রোডে অবস্থিত ভবনটিতে উদ্ধার অভিযান চলছে। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আরিফ আজিজ এবং ডেপুটি কমিশনার দক্ষিণ জাভেদ নবী ঘটনাস্থলে উপস্থিত আছেন।

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ এবং আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে আরিফ আজিজ নিশ্চিত করেছেন। ভবনটিতে কমপক্ষে ১০০ জন মানুষ বসবাস করতেন বলে জানা গেছে।

করাচি সিভিল হাসপাতালের (সিএইচকে) বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা-এর প্রাধান নির্বাহী ড. মুহাম্মদ সাবির মেমন জানান, আহতদের মধ্যে দুই পুরুষ এবং তিনজন নারী। তাদের নাম রশিদ আজিজ (২৫), সান্তিয়া চৈতান (৩০), চান্দা জুম্মা (৫০), ইউসুফ সুবহান (৫৫) এবং ফাতিমা বাবু (৫৫)।

সিন্ধুর রেসকিউ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল ১০টা ৫৩ মিনিটে কেন্দ্রীয় কমান্ড ও নিয়ন্ত্রণ সেন্টার থেকে ভবন ধসের বিষয়ে জরুরি সতর্কতা আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নগর অনুসন্ধান ও উদ্ধার দল, একটি অ্যাম্বুলেন্স এবং একটি দুর্যোগ-প্রতিক্রিয়া গাড়িসহ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সূত্র: এক্সপ্রেস টিব্রিউন, ডন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...