Home জাতীয় অপরাধ কক্সবাজারে ৪ বছরের মেয়েকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বাবা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারে ৪ বছরের মেয়েকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বাবা

Share
Share

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়ায় চার বছরের মেয়েকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা আমান উল্লাহর বিরুদ্ধে।

উখিয়ার মনখালী এলাকায় শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাবা আমান উল্লাহকে আটক করেছে।

মনখালী ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, সন্ধ্যায় মনখালী এলাকার আমান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী চলে যাওয়ার পর নিজের ৪ বছরের মেয়ে কানিজ ফাতেমা জ্যুতিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তিনি। পরে বাড়ির পাশের মনখালী নদীতে মরদেহ ভাসিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন বাবা।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন । পরে অভিযুক্ত আমান উল্লাহকে পুলিশ বাড়ি থেকে আটক করে। বর্তমানে মরদেহ উখিয়া থানায় রয়েছে।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...