Home জাতীয় অপরাধ কক্সবাজারে জুসে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারে জুসে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ২

Share
Share

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ অজ্ঞান করে মা ও কিশোরী মেয়েকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে দুই রোহিঙ্গাকে ।

এই লোমহর্ষক ঘটনা ঘটে সোমবার (২১ জুলাই) রাতে পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকে। গ্রেপ্তারকৃতরা হলেন—একই ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাওয়ায়। কিছু সময় পর তারা অচেতন হয়ে পড়লে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।

পরবর্তীতে ভুক্তভোগীদের জ্ঞান ফেরার পর পরিবার ও প্রশাসনকে বিষয়টি জানায় তারা । খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দুইজনকে। ভুক্তভোগী মা ও মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতালে। ওসি জানিয়েছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...