Home আন্তর্জাতিক এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করল ইরান, তথ্য ফাঁস
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করল ইরান, তথ্য ফাঁস

Share
Share

ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘হানদালা হ্যাক টিম’-এর ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করেছে।

গোষ্ঠীটি জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও যুক্ত হয়েছে। তারা প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক বলে মনে হচ্ছে।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হ্যাকারদের সঙ্গেও যোগাযোগ করা হলেও তারাও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

হানদালা নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার গোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। তবে পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের মাধ্যমে ছদ্মনামে পরিচালিত একাধিক হ্যাকার গোষ্ঠীর একটি।

গত ১১ মার্চ গোষ্ঠীটি মিশিগানভিত্তিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’-এর ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল। সে সময় তারা প্রতিষ্ঠানটির বিশাল তথ্যভান্ডার মুছে ফেলার কথাও জানায়।

প্যাটেলের ই–মেইল থেকে ফাঁস হওয়া তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হানদালা যে জিমেইল ঠিকানাটি হ্যাকের দাবি করেছে, সেটির সঙ্গে ‘ডিস্ট্রিক্ট ৪ ল্যাবস’ নামের ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্মে সংরক্ষিত প্যাটেলের আগের ফাঁস হওয়া ঠিকানার মিল পাওয়া গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের ওপর রাশিয়ার নতুন করে চালানো এক সিরিজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান

মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে এবং যুদ্ধবিরতি কার্যকরে তেহরান...

Related Articles

‘কিছুই স্বাভাবিক নেই’, ইরানের যুদ্ধজীবন নিয়ে দিনলিপিতে আর কী লিখলেন প্রেসিডেন্টের ছেলে

নীল জ্যাকেট পরিহিত ইউসেফ পেজেশকিয়ানকে দেখা যাচ্ছে তাঁর বাবা ও ইরানের প্রেসিডেন্ট...

যুদ্ধে ইরানকে যেসব সহায়তা দিচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার শুরু করে।...

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করল ইরান, তথ্য ফাঁস

ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘হানদালা হ্যাক টিম’-এর ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা এফবিআই...

একাত্তরের গণহত্যার বিচারে বাংলাদেশের পাশে থাকবে ভারত

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যার বিচারে বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে...