Home জাতীয় এনসিপির বাস রিকুইজিশনে টিআইবির উদ্বেগ
জাতীয়

এনসিপির বাস রিকুইজিশনে টিআইবির উদ্বেগ

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে পরিবহন বাস রিকুইজিশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, নতুন দলের জন্মলগ্নেই এমন ক্ষমতার অপব্যবহার অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর এবং এনসিপির জন্যও আত্মঘাতী হতে পারে।
শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু দলটি যদি পুরনো কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখে, তাহলে তা গণতন্ত্র বিকাশে বাধা সৃষ্টি করবে। তিনি এনসিপিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করা। একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার বন্ধে দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি থাকবে।
টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করা এবং কোনো বিশেষ দলকে সুবিধা না দেওয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ এখন সচেতন...

Related Articles

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত...

জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬...