Home আন্তর্জাতিক এই সপ্তাহেই শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ – হোয়াইট হাউস
আন্তর্জাতিক

এই সপ্তাহেই শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ – হোয়াইট হাউস

Share
Share

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এই সপ্তাহেই হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, প্রেসিডেন্ট এবং তার প্রশাসন যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান আলোচনার টেবিলে ততটা শক্তিশালী নয় এবং তিনি আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকলেই ভালো হবে।
লেভিট আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ যুদ্ধের অবসানে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...