Home জাতীয় অপরাধ এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তৃতীয় লিঙ্গের সহয়তায় উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তৃতীয় লিঙ্গের সহয়তায় উদ্ধার

Share
Share

সোহেল নামে এক যুবক চলমান এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের জন্য টানাহেচড়া করছিল। এসময় ওই ছাত্রীর চিৎকারে তার বাবা এগিয়ে আসলে বখাটের হামলায় গুরুত্বর আহত হয় ছাত্রীর বাবা।

এসময় আহত বাবা ও পরীক্ষার্থীর মেয়ের চিৎকারে তৃতীয় লিঙ্গের মানুষেরা এগিয়ে এসে বখাটেকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন। বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (২ জুলাই) বিকেলে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধর্ষণচেষ্টার শিকার এক তরুণীকে তৃতীয় লিঙ্গের মানুষেরা উদ্ধার করেছে। পাশাপাশি তারা ধর্ষণচেষ্টাকারী সোহেলকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আহত বাবুল সরদার জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এলাকার বখাটে সোহেল তার মেয়েকে টানা হেচড়া শুরু করে।এসময় তার মেয়ের চিৎকারে তিনি এগিয়ে আসলে বখাটে সোহেল হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তাকে।

জানা গেছে, রসুলপুর চরের যেখানে ঘটনা ঘটেছে তার পাশেই তৃতীয় লিঙ্গের আশ্রয়স্থল ও প্রার্থণার ঘর। মঙ্গলবার রাতে সেখানে অনুষ্ঠান থাকায় বিপুল সংখ্যক তৃতীয় লিঙ্গের মানুষে উপস্থিত ছিল। তরুণীর চিৎকারে বেরিয়ে এসে তাকে উদ্ধার করে। পটুয়খালী থেকে আসা তৃতীয় লিঙ্গ পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাক চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন তারা। তখন দেখেন সোহেল এক তরুণীকে টানাহেচরা করছে। তখন বাবুল সরদার রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

পরবর্তীতে সব তৃতীয় লিঙ্গের মানুষেরা নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরে পুলিশ এসে নিয়ে যায় তাকে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

Related Articles

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...