Home জাতীয় এআই ক্যামেরায় ট্রাফিক নজরদারি, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা
জাতীয়

এআই ক্যামেরায় ট্রাফিক নজরদারি, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা

Share
Share

রাজধানীতে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার। তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ–এর কমিশনার।তিনি জানান, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা আধুনিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে বা নির্ধারিত নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, যার বিরুদ্ধে মামলা হবে তিনি ভিডিও ফুটেজে নিজেই নিজের অপরাধ দেখতে পারবেন। শাস্তি দেওয়ার চেয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও নজরদারি ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ৩০টি পয়েন্টে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্কে প্রস্তুতির ইঙ্গিত, বিয়ে কি এবার টেইলর–ট্রাভিসের?

পপসংগীতের জগতে টেইলর সুইফট এখন একটি বৈশ্বিক ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি মাঠের পরিচিত মুখ। কয়েক বছর ধরে তাঁদের সম্পর্ক বিশ্বজুড়ে...

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

দেশের প্রথম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে গত পাঁচ অর্থবছরে ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। একই সময়ে স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহারের...

Related Articles

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা...