Home আন্তর্জাতিক ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

Share
Share

লেবানন ও গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার সন্ধ্যায় দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা Tasnim News Agency এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসান ও আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে আলোচনা ও বার্তা আদান-প্রদান চলছিল, তা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
ইরানের দাবি, লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে শান্তি প্রতিষ্ঠার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে মনে করছে দেশটি।
বিশ্লেষকদের মতে, ইরানের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল...

স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

ভালোবাসার আলিঙ্গনে ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর, আরেকটিতে ধরেছে চিড়। চীনের এক...

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে...

নিজের পা কেটে বেঁচেছিলেন, ৪৯১ দিন পর ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

বোমায় বিধ্বস্ত একটি স্কুলের বয়লারের নিচে ছোট্ট একটি গর্তে আশ্রয় নিয়েছিলেন ইউক্রেনের...

;