Home আন্তর্জাতিক ইসরায়েলের বর্বর হামলায় মৃত্যু হয়েছে আরও ৬৪ ফিলিস্তিনির
আন্তর্জাতিক

ইসরায়েলের বর্বর হামলায় মৃত্যু হয়েছে আরও ৬৪ ফিলিস্তিনির

Share
Share

শনিবার (০৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে আরও ৬৪ ফিলিস্তিনির। সেখানকার হাসপাতাল সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যেই তারা গাজার সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে ।

গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে দখলদার ইসরায়েল –  ট্রাম্পের কাছ থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এমন গ্যারান্টি চায়। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ছাড়া তারা অন্য কারও গ্যারান্টি চান না ।

সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে তিনি বলেছেন, “ শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। নতুন আরেক দফা আলোচনা শুরু হবে শিগগিরই। এতে মূল বিষয়-  ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের ওপর জোরারোপ করা হবে।” তিনি আরও বলেন, “আমরা যে গ্যারান্টি চাচ্ছি সেটি মার্কিনি- প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসতে হবে। ”

দ্য ন্যাশনাল জানিয়েছে, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার । হামাস ও ইসরায়েলের মধ্যে চার মাস আগে যুদ্ধবিরতি ভেস্তে যায়। এরপর অসংখ্যবার যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও; সেটি সফলতার মুখ দেখেনি। এই ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। হামাসের একটি সূত্র জানিয়েছেন, নতুন যুদ্ধবিরতিটি কার্যকর হলে ১০ জীবিত এবং ১৮ মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবেন তারা।
সূত্র: আলজাজিরা, দ্য ন্যাশনাল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...