Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় নিহত আল-জাজিরা সাংবাদিকের শেষ বার্তা
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত আল-জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

Share
Share

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের একটি তাঁবুতে এ হামলা চালানো হয়। মোট সাতজন নিহতদের মধ্যে পাঁচজনই সংবাদকর্মী। নিহত অন্যরা হলেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

আনাস আল-শরীফ গাজার উত্তরাঞ্চল থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার খবর দিচ্ছিলেন। নিহত হওয়ার আগে তিনি এক্সে লিখেছিলেন, গাজা সিটির পূর্ব ও দক্ষিণে তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে, যাকে বলা হয় ‘ফায়ার বেল্ট’। তাঁর শেষ ভিডিওতে রাতের আঁধারে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ ও কমলা রঙের আলোর ঝলক ধরা পড়ে।

গত ৬ এপ্রিল তিনি একটি বিদায়বার্তা লিখে রেখেছিলেন, যা মৃত্যুর পর প্রকাশ হয়। সেখানে তিনি লেখেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন তিনি এবং বহুবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল পরিকল্পিতভাবে সাংবাদিকদের টার্গেট করছে। আল-জাজিরা এক বিবৃতিতে এ হামলাকে, সাংবাদিকতার কণ্ঠরোধের উগ্র প্রচেষ্টা বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি জানায়।
সূত্র: আল-জাজিরা, আন্তর্জাতিক গণমাধ্যম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাঁশখালীতে অবৈধ বাঁধ নির্মাণে আওয়ামী লীগ নেতা দণ্ডিত

চেচুরিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা আদর্শ গ্রামের খালের দুইটি মুখ অবরুদ্ধ করে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের ঘটনায় শফিকুর রহমান (৫০)...

নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার

নাটোরে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি কাশফি আক্তার চারদিন ধরে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে কোনো উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জোরালো হামলা ইরানে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকি দেওয়ার পর...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৭০ লাখ ইরানি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মুখে দেশ রক্ষায় এক অভূতপূর্ব...

‘তোমরা কিছুই জানো না’— ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির কড়া জবাব দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র...

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা

ইরানের চিকিৎসা গবেষণা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম প্রাচীন স্তম্ভ ‘পাস্তুর ইনস্টিটিউট অব...