Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

Share
Share

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। একই সময়ে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

রোববার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে। অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৩২ জনের বেশি। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনের বেশি।

এ ছাড়া অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় এ কারণে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ জনই শিশু।
সূত্র: বিবিসি, আনাদোলু

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...