Home আন্তর্জাতিক ‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 
আন্তর্জাতিক

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

Share
Share

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল তথ্য, নিষেধাজ্ঞা এবং অস্থির নীতিমালার ওপর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ভয় পাচ্ছে না। বরং উদ্বেগ তৈরি হচ্ছে এমন কিছু গোষ্ঠীর কারণে, যারা যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘর্ষে নিয়ে যেতে চাইছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নই। আমার উদ্বেগ হলো, ইরান ইস্যুতে ওয়াশিংটনের সার্বিক পরিস্থিতি যথাযথভাবে যাচাই না করা এবং অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা।” তিনি আরও যুক্ত করেন, “কিছু মহল আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তবে আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করবেন।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংলাপ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আরাগচি বলেন, “একটি অর্থপূর্ণ আলোচনার ভিত্তি হলো আস্থা। দুর্ভাগ্যবশত, আমরা যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা হারিয়েছি। তাই যে কোনো সংলাপের আগে প্রথম কাজ হলো আস্থার সংকট দূর করা।”

তিনি আরও বলেন, কিছু মিত্রস্থানীয় দেশ মধ্যস্থতার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে। “এটি সহজ নয়, তবে চেষ্টা হচ্ছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায্য সমঝোতা প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তাহলে পুনরায় আলোচনা সম্ভব হতে পারে,”
আরাগচি স্পষ্ট করে বলেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করবে না। তবে তিনি শর্ত তুলে ধরেন যে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ‘নো নিউক্লিয়ার উইপন’— আমরা এর সঙ্গে পুরোপুরি একমত। শুধুমাত্র এই শর্তে সমঝোতা সম্ভব যে, আমাদের ওপর থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে।”

সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যে, ইরাকে কোনো সামরিক হামলা ঘটালে তা ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে। আরাগচি উল্লেখ করেন, “গত বছর জুনে যে ১২ দিনের সংঘাত হয়েছিল, তা মূলত ইরান-ইসরায়েল যুদ্ধ ছিল। পরে যুক্তরাষ্ট্র এতে যুক্ত হয়েছিল। তবে তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তা হবে সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। তখন পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”

আরাগচি এই অবস্থার পেছনে মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি ও ভুল তথ্যকে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যুদ্ধে ভীত হওয়ার কিছু নেই, কিন্তু ভুল তথ্যের ওপর ভিত্তি করে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত বিপজ্জনক। আমরা চাই যুক্তরাষ্ট্র যুক্তিসঙ্গতভাবে চিন্তা করে, মধ্যস্থতাকারীদের সাহায্য গ্রহণ করে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করুক।”

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই দ্বন্দ্ব কেবলমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইরানের বক্তব্য স্পষ্ট যে, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে আস্থা এবং সমঝোতার ভিত্তি ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না।
সূত্র: এএনআই

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এমরান হোসেন ,জামালপুর | জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার...

জামালপুরের ১৭টি তেলের পাম্পে ট্যাগ কর্মকর্তা নিয়োগ

এমরান হোসেন, জামালপুর | জামালপুরে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার ১৭টি তেলের পাম্পে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ...

Related Articles

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে...

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও। টানা এক বছরের দুর্বলতা কাটিয়ে...

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ফিলিপাইনে তীব্র জ্বালানি সংকট: ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে...

আমার সবচাইতে প্রিয় কাজ হলো ইরানের তেল দখল করা : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। যুদ্ধের পঞ্চম...