Home আন্তর্জাতিক ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ২০০
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ২০০

Share
ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা
Share

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ মার্কিন সেনা । এছাড়াও আহত হয়েছেন ২০০ জন, এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০ জন। 

সোমবার (১৬ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন।

হকিন্স বলেছেন, ১৮০ জন সেনাসদস্য ইতোমধ্যেই কাজে ফিরে এসেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতি এবং বিস্ফোরণের টুকরো দ্বারা আঘাত অন্তর্ভুক্ত।

সামরিক কর্মকর্তারা বলেছেন, অনেক আক্রমণ ইরানের ‘একমুখী’ ড্রোন হামলার কারণে ঘটেছে। মার্কিন বাহিনীর যৌথ চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছিলেন, এই ধরনের ড্রোন বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সূত্র: আল-জাজিরা ও গার্ডিয়ান

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা একক মাসের হিসাবে সর্বোচ্চ। রোজা ও ঈদকে সামনে রেখে...

Related Articles

আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, পাকিস্তানি নাগরিক নিহত

সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস...

ডলারের একাধিপত্যে আঘাত: হরমুজ প্রণালী পারাপারে চীনা মুদ্রায় লেনদেনের শর্ত ইরানের

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে...

কফি কাপের কারসাজি: নেতানিয়াহুর দ্বিতীয় ভিডিও নিয়েও এআই বিতর্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন, নাকি ইরানি মিসাইল হামলায়...

দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

দক্ষিণ লেবাননের শহর খিয়ামে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু...