Home বিনোদন গান ‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে প্রস্তুত ফারিণ।  
গানচলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদন

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে প্রস্তুত ফারিণ।  

Share
Share

কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে এই সিনেমার অভিনয়শিল্পীদের  একের পর এক লুক প্রকাশ করছেন নির্মাতা।

শরিফুল রাজ এবং মোশাররফ করিমের লুক ইতোমধ্যে সামনে এসেছে। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা।

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে  একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে ফারিণকে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে।

সঞ্জয় সমদ্দার ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

এর আগে গত ৪ মে  ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা।

তারও আগে  নির্মাতা সঞ্জয় সমদ্দার সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে।

তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।  এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...