Home আন্তর্জাতিক আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ইন্তেকাল করেছেন
আন্তর্জাতিক

আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ইন্তেকাল করেছেন

Share
Share

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক ও হাদিস বিভাগের খ্যাতনামা পণ্ডিত ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরের দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও পুরো ইসলামি বিশ্বে গভীর শোক নেমে এসেছে ।

ড. আহমদ ওমর হাশেম ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য (উকিলুল আজহার) এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য। তিনি ছিলেন সমকালীন হাদিসবিদ্যা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যাকে শ্রদ্ধাভরে ‘আমিরুল ফিল হাদিস’ বলা হতো।

তার দীর্ঘ কর্মজীবনে তিনি কুরআন ও হাদিসের শিক্ষা প্রচারে অসামান্য অবদান রেখেছেন। প্রথাগত ধর্মীয় জ্ঞান ও আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে ইসলামী চিন্তাধারাকে সময়োপযোগীভাবে ব্যাখ্যা করে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি।

বিশ্বজুড়ে অসংখ্য আলেম, মুহাদ্দিস ও শিক্ষার্থী তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন। ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াতের ক্ষেত্রে তার অবদান মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত।

তার মৃত্যুতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ইসলামি বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো ছাত্র, অনুসারী ও আলেম তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শারকিয়া গভর্নরেটের জাগাজিগ শহরের বানি আমের গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...