Home আন্তর্জাতিক আলিরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা
আন্তর্জাতিক

আলিরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তী লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।

কাউন্সিলের ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ) হিসেবে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে।

লিডারশিপ কাউন্সিলের অন্য সদস্যরা হলেন— প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের হাতে ন্যস্ত।
এই পরিষদ নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত লিডারশিপ কাউন্সিল দেশের প্রশাসনিক, সামরিক ও নীতিগত সিদ্ধান্ত পরিচালনা করবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, আলি শামখানি, জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টিন বিতর্ক, রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন চলছিল। এবার সেই বিতর্কিত বিষয়টি নিয়ে বিল...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা , যুবক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাগান এলাকা...

Related Articles

ইরানি হামলায় লন্ডভন্ড দুবাইয়ের বাণিজ্যিক কেন্দ্র

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও...

অত্যন্ত সুরক্ষিত ভবনে খামেনিকে হত্যা, কীভাবে সম্ভব হলো

আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন—এমন দাবি...

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাদের নাম আমিনুল...

খামেনির নিহতের ঘটনায় শোক জানালেন ডা. শফিকুর রহমান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেছেন...