Home জাতীয় অপরাধ ‘আমি খুনের মামলার আসামি রায়হান, মাথার খুলি উড়ায় ফেলব’
অপরাধ

‘আমি খুনের মামলার আসামি রায়হান, মাথার খুলি উড়ায় ফেলব’

Share
Share

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার এক ওষুধের দোকানি মো. রিদুয়ানকে ফোন করে খুনের হুমকি দিয়েছেন ১৩ মামলার আসামি মোহাম্মদ রায়হান। ‘আমি ঢাকাইয়া আকবর খুনের মামলার ২ নম্বর আসামি রায়হান, মাথার খুলি উড়ায় ফেলব’—এমন ভয়াবহ ভাষায় দেওয়া ওই হুমকির পর আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ীর। গত ২৫ জুলাই মোবাইল ফোনে পাঁচ মিনিট ৩৯ সেকেন্ড কথোপকথনের সময় রায়হান দোকানিকে গালাগাল করে বলেন, তাঁর অনুসারীদের মারধরকারী লোকজনকে হাজির না করলে খুন করে ফেলবেন।

রায়হান বর্তমানে পলাতক। তিনি কারাগারে থাকা আলোচিত ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ এবং বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। সাজ্জাদ গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, সন্ত্রাসসহ অন্তত ৩০টির বেশি অভিযোগ রয়েছে।

হুমকির ঘটনা ঘটার আগের রাতে কালুরঘাটে দোকানটির সামনে কিছু লোকের মারামারি হয়। রায়হান অভিযোগ করেন, দোকানি লোক ডেকে তাঁর অনুসারীদের মারধর করিয়েছেন। তবে দোকানির দাবি, তাঁর সঙ্গে ঝগড়ার সময় বাইরের কৌতূহলী জনতা এগিয়ে আসায় পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি মারধরের সঙ্গে জড়িত কাউকে চেনেন না।

রায়হান নিজেকে পরিচয় দেন ঢাকাইয়া আকবর খুনের মামলার আসামি হিসেবে। গত ২৩ মে পতেঙ্গা সি-বিচে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আকবর আলীকে। মৃত্যুর আগে আকবর জানান, গুলি করেছিলেন রায়হান।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, হুমকিদাতা রায়হান একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁকে ধরতে অভিযান চলছে। একই সঙ্গে মোহরায় চাঁদার জন্য এক ব্যবসায়ীকে গুলি করায় সাজ্জাদ-রায়হানের অনুসারীদের দায়ী করা হয়েছে।

রায়হানের বিরুদ্ধে গত বছরের আগস্ট থেকে জোড়া খুন, পরিকল্পিত হত্যা, অস্ত্রসহ ১৩টি মামলা হয়েছে, যার মধ্যে ছয়টি হত্যা মামলা। রাউজান, অক্সিজেন, চান্দগাঁও ও বাকলিয়াসহ নগরের বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ১৩ জুলাই বোরকা পরে যুবদল নেতা মোহাম্মদ সেলিমকে গুলি করে পালানোর একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে রায়হানের সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানায় পুলিশ।

হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের পরিচয় হয়। জামিনে বেরিয়ে দুজন মিলে চট্টগ্রামের একাধিক এলাকায় অপরাধের বিস্তার ঘটান। বর্তমানে সাজ্জাদ কারাগারে থাকলেও বাহিনীর দায়িত্ব সামলাচ্ছেন রায়হান।

ব্যবসায়ী রিদুয়ান এখনো থানায় সাধারণ ডায়েরি করেননি, তবে পুলিশ বলছে, ঘটনাটি তাদের জানা আছে। রায়হানকে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চট্টগ্রামে গড়ে ওঠা সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসী তৎপরতা দমনে পুলিশ জোর তৎপরতা চালালেও, একের পর এক ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...