Home আন্তর্জাতিক আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়তে পারে বিদ্যুতের ব্যয়
আন্তর্জাতিক

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়তে পারে বিদ্যুতের ব্যয়

Share
Share

ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার ফার্নেস অয়েলে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও জ্বালানিটির দাম বাড়ানো হলো।

কমিশন জানায়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়কালে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের বিষয় বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এনে এপ্রিল মাসের মূল্য নির্ধারণের সুপারিশ করেছিল কমিটি। পরে বিশেষ কমিশন সভায় তা পর্যালোচনা করে নতুন দাম অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি করা ফার্নেস অয়েলের বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এই দাম বৃদ্ধির প্রভাব বিদ্যুতের উৎপাদন ব্যয়ের ওপর পড়তে পারে। বিশেষ করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন খরচ বাড়লে ভবিষ্যতে বিদ্যুতের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রমে সামরিকভাবে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র...

ভয়াবহ বন্যা ও ভূমিধসে হাজারো প্রাণহানি: নেপালে রাষ্ট্রীয় শোক পালন

ভোটকোদশী নদীর আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণ হারানো অসংখ্য মানুষের স্মরণে...

‘নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য সহ্য করা হবে না’: থালাপতি বিজয়

নারীদের নিয়ে মানহানিকর ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না বলে...

ইন্দোনেশিয়ায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ শিশুসহ ১১ জনের করুণ মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পানিয়াই শহরের একটি জনবহুল স্থানীয় বাজারে মধ্যরাতে ভয়াবহ...