Home আন্তর্জাতিক আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত
আন্তর্জাতিকজাতীয়বিএনপিরাজনীতি

আখতারকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ তাকে শনাক্ত করে ঘিরে ফেলে, জিজ্ঞাসাবাদের পর হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।

সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

ঘটনার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস ফ্লাইট নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কর্মীরা তাদের নিরাপদে বের করার চেষ্টা করেন। তবে এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। প্রতিবাদে আখতার হোসেন স্লোগান দিয়ে প্রতিক্রিয়া জানান এবং পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে...

রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি...

ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান করা হোটেলের...