Home জাতীয় অপরাধ রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা
অপরাধ

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

Share
Share

 

নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমীরগঞ্জের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহিনের চাচা মোবারক হোসেন ও তাঁর ছেলে রাব্বি (১৭)।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী মোবারক হোসেনের পরিবারের বিরোধ বাধে। একপর্যায়ে মোবারক হোসেন ও তাঁর ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

নিহত শাহিনের মা নূরমহল বলেন, তাঁর ছেলে তিন দিন আগে একটি পুত্রসন্তানের বাবা হয়েছেন। প্রথমে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর স্বামীকে মারতে গিয়েছিলেন। তাঁদের ঠেকাতে গিয়ে শাহিন হামলার শিকার হন।

খলাপাড়া গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া বলেন, শাহিনের কোমরের নিচের অংশে কোপ দেওয়া হয়েছিল। ঘটনার পর তাঁর রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না। ঢাকার পোশাক কারখানায় কাজ করা শাহিন বুধবার সকালেই বাড়িতে এসেছিলেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক করা...

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

  নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার...

Related Articles

বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক

বিয়ে করতে গিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ...

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে...

ভৈরবে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকান ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা...

থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের...

;