Home জাতীয় অপরাধ বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫
অপরাধ

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

Share
Share

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বনানীর এ ব্লকের ৪ নম্বর সড়কে ‘খায়ের প্যালেস’-এর সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির গুলশান বিভাগের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি ও পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা র‍্যাবের একজন সৈনিক। তিনি বর্তমানে র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াডে কর্মরত।

মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়ে জানতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইনতেখাব চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা জানান, মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি র‍্যাব অবগত। ঘটনাটি তদন্তে র‍্যাব একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গেন্ডারিয়ায় গুলির ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর গেন্ডারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গত রোববার সন্ধ্যায় স্বামীবাগের মুন্সীটেক জামে মসজিদের কাছে গুলির ঘটনায় তিনজন আহত হন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ফরিদ ব্যাপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।

তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচগিয়ার চাকু, একটি সাধারণ চাকু ও ১৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সীটেক জামে মসজিদের কাছের একটি গলিতে একদল যুবক এলোপাতাড়ি গুলি ছুড়লে স্থানীয় এক দোকানদারসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।

স্থানীয় বিএনপি কর্মী মনির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টি ছাড়াও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়।

ডিবি প্রধান বলেন, ঘটনার পর ডিবি ছায়া তদন্ত শুরু করে। বুধবার ধোলাইপাড়-দয়াগঞ্জ সড়কের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

হামলার কারণ সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, মনিরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাঁর সঙ্গে ব্যবসায়িক বিরোধ থাকতে পারে। আবার মাদকের বিষয়টিও একটি সম্ভাবনা। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে...

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ফেসবুক ভিডিওতে গালিগালাজ: যুবক গ্রেপ্তার

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে...