Home জাতীয় সংসদে আবেগঘন বক্তব্যের পর তারেক রহমানের সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ
জাতীয়

সংসদে আবেগঘন বক্তব্যের পর তারেক রহমানের সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

Share
Share

জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতীয় সংসদ ভবনে অধিবেশন শেষে সংসদ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা আব্বাস। পরে বাসায় ফেরার পথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৃহস্পতিবারের অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দেন মির্জা আব্বাস। এদিন হুইলচেয়ারে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের পাশে বসে তিনি বক্তব্য দেন।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাস বলেন, রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়, এটি মানুষের জন্য। সংসদ অধিবেশন শুধু বিতর্কের জন্য নয়, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা।

অধিবেশন কক্ষে বক্তব্য দেওয়ার আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ মির্জা আব্বাসকে স্বাগত জানান। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

প্রায় ছয় মিনিটের বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস তাঁর রাজনৈতিক সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নেহাত আবেগ ও ভালোবাসা থেকেই তিনি অধিবেশন কক্ষে উপস্থিত হয়েছেন। দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের আবেগঘন ও স্মরণীয় একটি দিন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মনোযোগ দিয়ে মির্জা আব্বাসের বক্তব্য শুনতে দেখা যায়। বক্তব্য শেষে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে স্বাগত জানান।

অধিবেশন শেষে মির্জা আব্বাস সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে বাসায় ফেরার পথে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...