Home আঞ্চলিক খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার
আঞ্চলিক

খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

Share
Share

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয়


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, গবেষণার ফলাফল কার্যকরভাবে বিশ্লেষণ ও উপস্থাপনে পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে পরিসংখ্যানের সঙ্গে ডেটা সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত। গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ডিসিপ্লিনগুলোকে আরও সক্রিয় হতে হবে।

গবেষণা ও বৈশ্বিক যোগাযোগ বাড়াতে পরিসংখ্যান ডিসিপ্লিনকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান উপাচার্য।

পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান। সহকারী অধ্যাপক শার্লিন আলাউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সেমিনারে প্রয়োগমূলক পরিসংখ্যান বিষয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের পাবলিক হেলথ স্ট্যাটিস্টিকসের অধ্যাপক হাফিজ টি. এ. খান। শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক এ বি এম আলাউদ্দিন চৌধুরী। জাতীয় তথ্য ও জনসংখ্যা বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তাফা আশরাফুজ্জামান।

সেমিনারে বক্তারা জনস্বাস্থ্য গবেষণায় পরিসংখ্যানের প্রয়োগ, বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

সেমিনারে পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের নতুন কমিটি ঘোষণা

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই ছাত্রদলের কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...