Home আঞ্চলিক লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের নতুন কমিটি ঘোষণা
আঞ্চলিক

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের নতুন কমিটি ঘোষণা

Share
Share

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম


আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের ২০২৬–২৭ লিও বর্ষের নতুন কেবিনেট ঘোষণা করা হয়েছে।

নতুন কেবিনেটে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লিও নামিয়া সুলতানা ওহি। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লিও রেজাউল মোস্তফা এবং সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে লিও ফারদিন নওয়াজ সজীব দায়িত্ব পেয়েছেন।

জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও আবদুল্লাহ আল জাবির ও লিও চৌধুরী সিয়াম ইলাহী। ট্রেজারার পদে লিও হুরে জান্নাত রিপা এবং জয়েন্ট ট্রেজারার পদে লিও তারেকুল ইসলাম ও লিও আবদুল্লাহ আল মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া লিও মোবিনুল হককে টেমার, লিও আবদুর রাফিকে টেইল টুইস্টার, লিও মিশকাতুল জান্নাত মিশুকে কালচারাল চেয়ারম্যান, লিও আলাবি ইনসাফ মাশফিকে মেম্বারশিপ চেয়ারম্যান, লিও মোশাররফ হোসেন রাফিকে স্পোর্টস চেয়ারম্যান এবং লিও প্রিয়া শর্মাকে সিস্টার কো-অর্ডিনেটর করা হয়েছে।

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমন।

নতুন কেবিনেটকে অভিনন্দন জানিয়ে অ্যাডভাইজার লায়ন বায়েজিদ সুমন বলেন, ‘লিওরা শুধু একটি সংগঠনের সদস্য নয়, তারা আগামী দিনের নেতৃত্বের কারিগর। নতুন কেবিনেটের প্রতিটি সদস্যকে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।’

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সেবার মাধ্যমে নিজেদের অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁদের মূল লক্ষ্য।

বায়েজিদ সুমন আরও বলেন, চার্টার বর্ষে নতুন কেবিনেটের সামনে অনেক সম্ভাবনা ও চ্যালেঞ্জ রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা, উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে তাঁরা লিও ক্লাব অব চিটাগং অনির্বাণকে একটি শক্তিশালী ও আদর্শ যুব সেবা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে তিনি আশা করেন।

নতুন কেবিনেটের সদস্যদের প্রতিটি ভালো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই ছাত্রদলের কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...