Home আন্তর্জাতিক ভারতে মুসলমান না থাকলে হিন্দু থাকা যাবে না: আরএসএস প্রধান মোহন ভাগবত
আন্তর্জাতিক

ভারতে মুসলমান না থাকলে হিন্দু থাকা যাবে না: আরএসএস প্রধান মোহন ভাগবত

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত একটি আন্তধর্মীয় সংলাপে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবারের ওই অনুষ্ঠানে আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শে ‘মুসলমানদের ভবিষ্যৎ কী’—এমন এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মোহন ভাগবত বলেন, সত্যিকারের হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে যে সব ধর্মীয় পথই একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রতিটি মানুষের মর্যাদা সমান। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অতীতে মুসলমান প্রতিনিধিরা তাকে প্রশ্ন করেছিলেন—আরএসএস ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চাইলে মুসলমানদের কি ভারত ছাড়তে হবে? জবাবে তিনি স্পষ্ট করেছিলেন যে সেটি কখনোই হিন্দুত্ব নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যদি কোনো হিন্দু মনে করেন যে ভারতে কোনো মুসলমান থাকা উচিত নয়, তবে তিনি আর যা-ই হোক, হিন্দুত্ব ধারণ করেন না।’

আরএসএসের মানবিক কর্মকাণ্ডের উদাহরণ দিতে গিয়ে ভাগবত ১৯৯৬ সালে হরিয়ানার দাদরিতে দুটি বিমানের সংঘর্ষে ৩৪৯ জনের মৃত্যুর ঘটনাটি স্মরণ করেন। তিনি দাবি করেন, স্বেচ্ছাসেবকেরা সেদিন পরিচয় না দেখে সমানভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও মরদেহ উদ্ধারে অংশ নিয়েছিলেন। কোনো রাজনৈতিক স্বার্থ না থাকায় আরএসএস এমন কাজ করতে পেরেছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে আরএসএস প্রধানের এই যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র জোহরান মামদানি ক্ষমতাসীন বিজেপির আদর্শিক উৎস আরএসএস-এর কঠোর সমালোচনা করে একে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। মোহন ভাগবতের এই সাম্প্রতিক বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে হিন্দুত্ব ও ধর্মীয় সহাবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন...