Home জাতীয় অপরাধ কক্সবাজারের রামুতে রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারের রামুতে রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Share
Share

কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লেগে মো. আরফাত ভূঁইয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন ধোঁয়াপালং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. আরফাত ভূঁইয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা ও মাতামুহুরি উপজেলার মধ্যকার ফুটবল খেলা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরফাত। পথিমধ্যে ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। হাসপাতালের মর্গে থাকা মরদেহের আইনি প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: ডাকসু ভিপি সাদিক কায়েম

‘আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই তোমাদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব।’—এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)...

নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি...

Related Articles

মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে জামায়াত

সর্বজিৎ চাকমা, রাঙামাটি রাঙামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে...

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ভর্তি ৯৯৬

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায়...

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে...