Home জাতীয় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩
জাতীয়

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

Share
Share

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

লংমার্চ সফল করতে মুন্সীগঞ্জ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

  ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক...

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায়...

;