Home আঞ্চলিক পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

Share
Share

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ


নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। তারা জানান, পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টিপাথর সদৃশ মূর্তি পড়ে রয়েছে।

সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাদা মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একরামুল হক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৭ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের জন্য...

‘ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে’: বেনিয়ামিন নেতানিয়াহুর বিস্ফোরক দাবি

ইরান তাঁর এক ছেলেকে নির্মমভাবে হত্যার আপ্রাণ চেষ্টা করেছে বলে চাঞ্চল্যকর দাবি তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলের জনপ্রিয় সংবাদ...

Related Articles

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস: উপচে পড়া জনস্রোত, অংশ নেন লাখ লাখ মানুষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায়...

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে উদ্বুদ্ধ...

কুবিতে শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, ‘ল্যাংটা করে হল ঘোরানোর’ হুমকি

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে...