Home সাম্প্রতিক জেরার সময় ১২টা কিন্তু পরীমনি এলেন আড়াইটায়, সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত
সাম্প্রতিক

জেরার সময় ১২টা কিন্তু পরীমনি এলেন আড়াইটায়, সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

Share
Share

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনি সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় তাঁর জেরা পিছিয়ে গেছে। রোববার ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেছেন।

এদিন সকাল ১১টার দিকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, তাঁর মক্কেল আদালতে আসবেন। দুপুর ১২টার দিকে জেরার জন্য সময় রাখার অনুরোধ করেন তিনি। পরে আদালত পরীমনির জেরার জন্য দুপুর ১২টা নির্ধারণ করেন।

নির্ধারিত সময় হলে আদালত থেকে দুই দফা পরীমনিকে ডাকা হয়। তবে যানজটে আটকে থাকায় তখনো আদালতে পৌঁছাতে পারেননি তিনি। এর মধ্যে মামলার অন্যান্য কার্যক্রম শেষ হয়ে আসামিরাও আদালত ত্যাগ করেন।

পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘পরীমনি যানজটের কারণে ১২টায় আদালতে এসে পৌঁছাতে পারেননি। এদিকে সব মামলার শুনানি শেষ হয়ে যায়। আসামিরাও চলে যান। এ কারণে আজ জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন রাখা হয়েছে।’

পরে আদালত প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমনি।

মামলার তিন আসামি হলেন ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তাঁরা জামিনে রয়েছেন। এদিন শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অপর দুই আসামি আদালতে হাজির ছিলেন।

যেভাবে মামলার শুরু

২০২১ সালের ৮ জুন ঢাকার সাভারের বিরুলিয়ায় তুরাগ নদের তীরে অবস্থিত বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।

এর পাঁচ দিন পর, ১৩ জুন রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি অভিযোগ করেন, তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে দেওয়া ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেন পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন তিনি।

মামলা দায়েরের পর রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন। পরে ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলাটির বিচার রুদ্ধদ্বার কক্ষে চলছে। ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে তাঁর সাক্ষ্য এখনো শেষ হয়নি। এবার জেরা হওয়ার কথা থাকলেও সময়মতো আদালতে উপস্থিত হতে না পারায় তা পিছিয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যে ৪০ টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারও তাকে বকেছিলেন।...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, একটি...

Related Articles

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে...

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে...

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান...

রাষ্ট্রপতি নির্বাচনে বহিষ্কৃত গাজী নজরুল ভোট দিতে পারবেন: শিশির মনির

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য...