মাগুরার মহম্মদপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ ঘেরাও করেছে বিএনপির একটি অংশ। অন্যদিকে, বিএনপির অপর একটি পক্ষ এ অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে বিএনপি নেতা রবিউল ইসলাম নয়নের অনুসারী নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভের সময় নেতা-কর্মীরা ‘ঘুষখোর ইউএনও’, ‘পালাইছে রে পালাইছে, ইউএনও পালাইছে’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু অভিযোগ করেন, মহম্মদপুরের ইউএনও গোপনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন। যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইউএনওকে সতর্ক করে গোলাম আজম সাবু বলেন, ‘আপনি এখানে চাকরি করতে চাইলে এই ধরনের বৈষম্য থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি আমাদের দুর্বল মনে করবেন না।’
অন্যদিকে, নিতাই রায় চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলী মৃধার নেতৃত্বে অপর পক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
তৈমূর আলী মৃধা বলেন, ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করছেন। দলের একটি সুবিধাবাদী অংশ সরকার ও স্থানীয় নেতা নিতাই রায় চৌধুরীকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষের জন্য সমান সুযোগ ছিল এবং কোনো অনিয়ম হয়নি।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও বেদবতী মিস্ত্রী। তিনি বলেন, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শতভাগ মেধা ও স্বচ্ছতার সঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ ছিল না।
মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮...
ByDesk ReportAugust 8, 2026ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার...
ByDesk ReportAugust 8, 2026সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো...
ByDesk ReportAugust 10, 2026আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে...
ByDesk ReportAugust 9, 2026বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে...
ByDesk ReportAugust 9, 2026বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান...
ByDesk ReportAugust 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment